দেশের ইতিহাসে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব সামলানোর রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদী।
এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং–এর দখলে, যিনি ১৯৯৪ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৮,৯৩০ দিন মুখ্যমন্ত্রী ছিলেন। মোদী সেই রেকর্ডকে ছাপিয়ে নতুন নজির স্থাপন করলেন।
ভারতের স্বাধীনতার পর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু (১৬ বছরেরও বেশি), এরপর ইন্দিরা গান্ধী (১৫ বছরের বেশি) এবং মনমোহন সিং (১০ বছর)। পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরের বাম আমলেও কোনও নেতা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে এত দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব সামলানোর রেকর্ড গড়লেন। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ১২ বছরেরও বেশি সময়ের মেয়াদ এবং ২০১৪ সাল থেকে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) তিনি সরকারপ্রধানের পদে রয়েছেন।

