‘এক ইঞ্চি জমি ছাড়ব না’—কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নয়াদিল্লি: দিল্লিতে বসেই নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে তিনি স্পষ্ট জানালেন, চূড়ান্ত তালিকায় কোনওরকম গোলমাল হলে তা মেনে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “এক ইঞ্চি জমি ছাড়ব না। চূড়ান্ত ভোটার তালিকায় গোলমাল হলে ছেড়ে কথা বলব না।”

রাজনৈতিক মহল মনে করছে, এই মন্তব্যে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এই বিষয়টিকে বাঙালি অস্মিতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে পরিণত করতে চাইছেন।

অন্যদিকে, বিজেপি শিবির দাবি করছে, মৃত ভোটার ও ভুয়ো নাম বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চলছে। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনের উপর চাপ তৈরি করছেন।

About The Author