কলকাতা: সামনেই ২৬-এর লড়াই, তার আগে রেড রোডে ইদের মঞ্চ থেকে সঙ্খ্যালঘু মমতার বড় বার্তা, “পরিবারের সদস্য হিসেবে আপনাদের জন্য লড়ব।” বিজেপি ও মোদিকে তীব্র আক্রমণ।
ইদ-উল-ফিতরের সকালে কলকাতার রেড রোডে বিশেষ নামাজের আয়োজন হয়। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, “আমি আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের জন্য লড়ব।”
মমতা এদিন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে, সে জাহান্নমে যাবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে তকমা দেন।
এছাড়া SIR ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে মমতা অভিযোগ করেন, “লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করেছি। আমাদের অধিকার ছিনিয়ে নিতে দেওয়া যাবে না।”
তিনি বলেন, “আমি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। বৃষ্টিকে অসুবিধা নয়, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখুন।” এরপরেই তিনি SIR প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। “আমি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি। যদি কেউ পাশে না দাঁড়ায়, আমি পরিবারের সদস্য হিসেবে বাংলার মানুষের পাশে থাকব।”
মমতা বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে বলেন, “মোদীজিকে আমি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলব। বিদেশে হাত মেলান, কিন্তু দেশে ফিরে হিন্দু–মুসলিম বিভাজন করেন।” তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার অঘোষিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে এবং ভোট ভাগ করার জন্য টাকা দিয়ে বিশ্বাসঘাতক তৈরি করছে।
তৃণমূল নেত্রী আরও বলেন, “আমরা ভয় পাব না। শেষ পর্যন্ত সর্বশক্তিমান যা চাইবেন তাই হবে।” শেষে তিনি প্রার্থনা করেন, বাংলার মানুষ ও তাঁদের পরিবার ভালো থাকুক, আর যারা বাংলার ক্ষতি করতে চায় তারা যেন নিজেদের কৃতকর্মের ফল ভোগ করে।

