ভোট ঘোষণার আগে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা! ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী

বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান, রাজ্যের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এতদিন তাঁরা মাসে দেড় হাজার টাকা পেতেন, এবার তা বেড়ে দাঁড়াবে দুই হাজার টাকা।

এই ঘোষণা ভোটের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যে ধর্মীয় নেতাদের ভাতা নিয়ে বিতর্ক চলছিল। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে সামাজিক সাম্য ও উন্নয়নের অংশ হিসেবে তুলে ধরেছেন।

নির্বাচন কমিশন রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে। তার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

About The Author