হ্যাপি নিউ ইয়ার! মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া মাদুরোর

গুড নাইট, হ্যাপ্পি নিউ ইয়ার! মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার ভোরে মার্কিন বিশেষ বাহিনী আটক করে। রাজধানী কারাকাসের ফোর্ট তিউনা সামরিক কমপ্লেক্সে হানা দিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে নিউ ইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরে হাতকড়া পরিহিত অবস্থায় মাদুরোকে অফিসের করিডরে হাঁটতে। সেখানে উপস্থিত মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “Good night” এবং “Happy New Year” । এটিই তাঁর প্রথম মন্তব্য বন্দি হওয়ার পর।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘নার্কো-টেররিজম’, বিপুল পরিমাণ কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এই অভিযানের নাম দেওয়া হয়েছে “Operation Absolute Resolve” । মার্কিন সেনার ডেল্টা ফোর্স মাত্র ৩০ মিনিটে মাদুরোকে আটক করে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি লাইভ ফিডে পুরো অভিযান দেখেছেন এবং আপাতত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে।

আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভেনেজুয়েলার বিরোধীরা বলছে, মাদুরোর পতন দেশের জন্য নতুন অধ্যায়। তবে সমর্থকরা এটিকে বিদেশি আগ্রাসন হিসেবে দেখছেন।

About The Author