ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভেস্তে গেল লোকসভায়

নয়াদিল্লি: লোকসভার স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ। আলোচনায় রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ।

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বুধবার ধ্বনি ভোটে খারিজ হয়ে গেল। আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “ওঁরা আচরণের কথা বলছেন।

যখন ওঁদের নেতা নিজেই চোখ টেপেন, প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন, আর উড়ন্ত চুম্বন দেন, তখন বোঝা যায় তিনিই উস্কানি দিচ্ছেন।” এই মন্তব্যের পরপরই বিরোধী বেঞ্চের সাংসদরা উঠে দাঁড়ান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘অসংসদীয় ভাষা’ ব্যবহারের অভিযোগ তোলেন।

তীব্র স্লোগান–চিৎকারের মধ্যে ধ্বনি ভোট হয় এবং বিরোধীদের প্রস্তাব হেরে যায়। এই ঘটনার ফলে সংসদে আবারও শাসক–বিরোধী সংঘাত তীব্র হয়ে উঠেছে। বিরোধীরা অভিযোগ করছে, স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। অন্যদিকে বিজেপি বলছে, বিরোধীরা শুধু রাজনৈতিক নাটক করছে।

About The Author