ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে চাকরি, SSC-PSC পরীক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ! বামেদের ইশতেহারে আর কি রয়েছে?

কলকাতা: ২৬-এর লক্ষ্যে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের। ক্ষমতায় এলে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। প্রতিবছর স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরির পরীক্ষা, প্রতিটি পরিবারের একজনের স্থায়ী কর্মসংস্থানের প্রতিশ্রুতি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। সিপিএম নেতা বিমান বসু জানিয়েছেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে অবক্ষয় হয়েছে, তার বিকল্প পথ দেখাতেই এই ইস্তেহার।

প্রধান প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে—

  • আয়কর দেন না এমন পরিবারের জন্য প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ।
  • ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক দামে দেওয়ার পরিকল্পনা।
  • প্রতিটি পরিবারের একজনকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার অঙ্গীকার।
  • পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও পিএসসি পরীক্ষা।
  • প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প ও মাসিক ৬ হাজার টাকা বার্ধক্য ভাতা।
  • নারী সুরক্ষায় ‘অভয়া বাহিনী’ গঠনের প্রতিশ্রুতি।

বিমান বসু ইস্তেহার প্রকাশের সময় বলেন, “আরএসএস ভাষা-ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করছে। বামপন্থীরাই একমাত্র বিকল্প ইস্তেহার প্রকাশ করেছে।” তিনি আরও অভিযোগ করেন, অনেক বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের কার্যকলাপকে ‘অন্যায়’ বলে আখ্যা দেন।

About The Author