মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে কন্টেইনারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি TMC নেতার

জলপাইগুড়িতে কন্টেইনারের ধাক্কায় তৃণমূল নেতা লুৎফর রহমানের মৃ/ত্যু, গুরুতর আহত মেয়ে।

মঙ্গলবার রাতে গোশালা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদর ২ ব্লকের সভাপতি লুৎফর রহমান। দলীয় কাজ শেষে তিনি বাইকে করে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি কন্টেইনারের তাদের বাইকে ধাক্কা মারে। মেয়ে রাস্তার পাশে ছিটকে পড়লেও বাইক সুদ্ধ তৃণমূল নেতাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।

ঘটনাস্থলেই লুৎফর রহমানের মৃত্যু হয়। তার মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় সহকর্মীরা ও স্থানীয় মানুষজন লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জলপাইগুড়ি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনাকে দলীয় পরিবারের জন্য এক বড় ক্ষতি বলে মনে করছেন।

About The Author