তিস্তার চরে গরু আনতে গিয়ে গৃহবধূকে ধ/র্ষ/ণের চেষ্টা, পলাতক অভিযুক্ত

জলপাইগুড়ি: তিস্তার চরে গরু আনতে গিয়ে গৃহবধূকে ধ/র্ষ/ণের চেষ্টা! পুলিশের দ্বারস্থ মহিলা এবং তার স্বামী, অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ির ঘটনা।

কোতয়ালি থানার বোয়ালমারি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বুধবার বিকেল পাঁচটা নাগাদ গরু আনতে তিস্তা নদীর চরে গিয়েছিলেন এক গৃহবধূ। ফেরার পথে পাশের ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে আসে এক যুবক। তিনি জোর করে বধূর মুখে কাপড় চাপা দিয়ে কাঁশবনে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়।

বধূ চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দেয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। পরে নির্যাতিতা জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মা-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গৃহবধূ অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

About The Author