ইজরায়েলি হামলায় মৃত্যু ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা কমান্ডারের!

তেহরান: ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। NDTV, সহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে যুক্ত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে যে নাসিরজাদেহ নিহত হয়েছেন। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর কমান্ডার মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

যদিও এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে হামলার মাত্রা ও লক্ষ্যবস্তু দেখে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।

About The Author