‘মাকে ডেকে দেখান, চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন’, ট্রোলড হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন ইমন

কলকাতা: ‘‘মাকে ডেকে দেখান, চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন’, মা-কে নিয়ে এমন কথা?’ চরম অপমানিত হয়েই সিদ্ধান্ত নিয়ে নিলেন ইমন চক্রবর্তী।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী চরম অপমানের শিকার হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তাঁর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। ইমন জানিয়েছেন, “আমার প্রয়াত মা’কেও টেনে নামানো হয়েছে।”

ঘটনার সূত্রপাত একটি ট্রোল মন্তব্য ঘিরে। কেউ তাঁকে উদ্দেশ্য করে লিখেছিল, “মাকে ডেকে দেখান, কেমন চটি চেটে বঙ্গবিভূষণ।” এই ব্যক্তিগত আক্রমণ তাঁকে গভীরভাবে আঘাত করেছে। মায়ের মৃত্যুদিনে এমন কটাক্ষের শিকার হয়ে তিনি ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে ঘোষণা করেন, আর সোশ্যাল মিডিয়ায় থাকবেন না।

ইমন বলেন, তিনি ক্লান্ত এবং আর পারছেন না। তাঁর সিদ্ধান্তে ভক্তরা হতাশ হলেও অনেকেই সমর্থন জানিয়েছেন। সংগীত জগতে ইমন চক্রবর্তী তাঁর অসাধারণ কণ্ঠের জন্য পরিচিত, কিন্তু ব্যক্তিগত জীবনে এমন আক্রমণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

About The Author