‘এক সন্তানে থামবেন না, সম্ভব হলে ৩টে করে নিন’, হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতিদের পরামর্শ হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি: ‘সম্ভব হলে ৩টে করে সন্তান নিন!’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হিন্দু দম্পতিদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন। মঙ্গলবার বরপেটায় এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ‘সংখ্যালঘু এলাকায় মুসলিমদের জন্মহার অত্যন্ত বেশি। অথচ হিন্দুদের জন্মহার ক্রমশ কমছে। তাই হিন্দু দম্পতিদের অনুরোধ করছি, এক সন্তানে থেমে থাকবেন না। অন্তত দুটি সন্তান নেবেন, সম্ভব হলে তিনটি।’

তিনি দাবি করেন, হিন্দুদের জন্মহার কমে গেলে ভবিষ্যতে পরিবারের দেখাশোনার কেউ থাকবে না। পাশাপাশি মুসলিমদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘৭–৮টি সন্তান নেওয়া উচিত নয়।’

উল্লেখযোগ্যভাবে, গত ৫ ডিসেম্বর অসম সরকার তপশিলি জাতি, উপজাতি ও চা বাগান সম্প্রদায়ের জন্য দুই সন্তানের নিয়ম শিথিল করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধীরে ধীরে গোটা রাজ্যে পরিবার পরিকল্পনার নয়া নীতি বাস্তবায়ন করা হবে।

২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, অসমে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৩৪ শতাংশ। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ‘২০২৭ সালের মধ্যে তা ৪০ শতাংশে পৌঁছতে পারে। এই প্রেক্ষাপটে তাঁর বক্তব্যকে রাজনৈতিক মহল নির্বাচনী বার্তা হিসেবে দেখছে।’

About The Author