কাঠমান্ডু: নেপালে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্মের রাস্তায় নেমেছেন যুব সমাজ। আন্দোলনকারীদের দাবি, সরকার শুধু মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে না, বরং দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।
এই প্রতিবাদের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যুর পরই পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তপ্ত পরিস্থিতি নেপালে।
সম্প্রতি ২৬ টি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেওয়া হয় সেখানে। যুবসমাজের দাবি বর্তমান সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে; সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রতিবাদ করা হচ্ছিল। এমন সময়ে সেই সমস্ত অ্যাপ ব্যান করার নিষেধাজ্ঞা দেয় সরকার।
সোমবার এরই প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নেপালের রাজধানী। অগনতি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে বিশেষত যুব সমাজের প্রতিনিধিরা। পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এর ফলে ১৯ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনার পর নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর।
পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কাঠমান্ডুর পার্লামেন্ট চত্বরেও প্রবেশ করেন কিছু বিক্ষোভকারী, যার ফলে সেনা মোতায়েন করা হয় এবং জারি হয় কারফিউ।
আন্দোলনকারীদের বক্তব্য, “আমরা শুধু সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি। এই প্রজন্ম আর চুপ থাকবে না।” সরকার সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে।
- নেপালে জেন-জি’র বিদ্রোহে রক্তপাত, পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যু
- “মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে নেপালের তরুণ প্রজন্ম। পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যু! জেন-জি’র আন্দোলন থামছে না।

