কলকাতা: ভোটের মুখে পদ্ম-শিবিরে সামিল বাম আমলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী, পাশাপাশি একই সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাসও শমিক-শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।
প্রসঙ্গত, কস্তুরী প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে। বড় মেয়ে আবার তৃণমূল কাউন্সিলর। ২৬-এর ভোটের আগে বিজেপিতে বিশিষ্টজনেদের সামিল করিয়ে আত্মবিশ্বাসী পদ্ম-শিবির। এই অনুষ্ঠানেই সাংবাদিকের এক প্রশ্নে শমিক বলেন, এবারে বাংলার পুলিশ দিয়ে ভোট করালেও বিজেপি জিতবে।

