শিলিগুড়ি: গভীর রাতে তন্দ্রা ভেঙ্গে গেল মৃদু ভূমিকম্পে। ৪.৫ তীব্রতার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ।
ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গেয়ালশিং থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। ১০ কিমি গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। রাত ১টা ৯ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়।
এই কম্পনের অভিঘাত শুধু ভারতেই নয়, প্রতিবেশী দেশ নেপাল ও চিনেও অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, সিকিমের বিভিন্ন এলাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে আতঙ্ক ছড়ায়। তবে প্রাথমিকভাবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি। তাই এই ধরনের মাঝারি মাত্রার কম্পনও সতর্কবার্তা হিসেবে ধরা উচিত।
- মধ্যরাতে ৪.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। সিকিমে উৎসস্থল। নেপাল, ভারত ও চিনে অনুভূত হলেও বড় ক্ষতির খবর নেই।

