কলকাতা: ২৩ বছর ডুরান্ডের রং সবুজ মেরুন। ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোসের গোলে ১৭ তম ডুরান্ড কাপ জিতল সবুজ মেরুন।
রবিবরাসরীয় বিকেলে যুবভারতীতে ডুরান্ডের মেগা মহারণে মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ম্যাচের ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন সবুজ-মেরুনের দিমিত্রি৷ অন্যদিকে তীরে এসে তরী ডুবল ইস্টবেঙ্গলের৷ আধঘণ্টা মোহনবাগানকে দশজনে পেয়েও গোল করতে ব্যর্থ লাল-হলুদ৷ ৭১ মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে লম্বা দৌড় শুরু করেন কামিংস।
বিপক্ষ রক্ষণের স্থবিরতার সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত প্লেসিংয়ে বল জালে পাঠান অজি স্ট্রাইকার। এরপর দশজনের বাগানকে আরও চেপে ধরেছিল লাল-হলুদ ৷ কিন্তু বাগানের রক্ষণের জালে আটকে গেলেন ক্লেইটন-সুহেররা ৷ সবমিলিয়ে প্রত্যাঘাত হেনে ডুরান্ড ট্রফি সবুজ-মেরুনে রাঙালেন ফেরান্দোর ছেলেরা।

