যুদ্ধ আবহে দুবাইয়ে আতঙ্ক! বুর্জ খলিফার কাছে বিস্ফোরণ ও ধোঁয়া

দুবাইয়ের আকাশচুম্বী বুর্জ খলিফাকে ঘিরে আতঙ্ক। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাছে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইরানি ড্রোনকে ভবনের কাছে দেখা যায়। এরপরই দূর থেকে তোলা ভিডিওতে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

ভবনটি সরাসরি হামলার লক্ষ্য ছিল কিনা, বা এতে কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সতর্কতার জন্য ভবনটি খালি করা হয়েছে। শহরের অন্য অংশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বুর্জ খলিফা ৮২৮ মিটার উঁচু, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এটি প্রায় ১.৫ বিলিয়ন ডলার বীমাকৃত। মূল কাঠামো ছাড়াও আলাদা মালিকানাধীন অ্যাপার্টমেন্ট, হোটেল ও অফিসের জন্য পৃথক বীমা রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভবনের ১২৪তম, ১২৫তম ও ১৪৮তম তলায় অবস্থিত পর্যবেক্ষণ ডেকে ভিড় করেন।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেল। ইরান, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সংঘাত এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকেও সরাসরি প্রভাবিত করছে।

About The Author