মাঝ আকাশে ট্রাম্পের বিমানে যান্ত্রিক গোলযোগ, সেনাঘাঁটিতে জরুরি অবতরণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানে মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় তড়িঘড়ি করে সেটিকে সেনাঘাঁটিতে অবতরণ করানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানের আলো নিভে যায় ঠিক উড্ডয়নের পরপরই। নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে দ্রুত ঘুরিয়ে মার্কিন সেনাঘাঁটিতে নামানো হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প তখন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। বিমানে থাকা নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং বিমানবাহিনীও সতর্ক হয়ে যায়। পরে ট্রাম্পকে অন্য একটি বিমানে করে ডাভোসের উদ্দেশে পাঠানো হয়।

হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, এটি ছিল একটি “মাইনর টেকনিক্যাল ইস্যু”। তবে ঘটনাটি ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। কারণ, প্রেসিডেন্টের বিমানে এমন ত্রুটি বিরল।

প্রসঙ্গত, ট্রাম্পের ডাভোস সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ ছিল প্রবল। এই ঘটনার পর তাঁর সফরসূচি কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত তিনি নির্ধারিত বৈঠকে যোগ দেন।

About The Author