অবশেষে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও। এককভাবে কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একসঙ্গে ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। নাম ঘোষণার পর মালদার চাঁচলে কংগ্রেস পার্টি অফিসে চেয়ার ভাঙচুর করেন দলের কর্মীদের একাংশ।
কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম:
- বহরমপুর: অধীর চৌধুরী
- ভবানীপুর: প্রদীপ প্রসাদ
- নন্দীগ্রাম: সেখ জারিয়াতুল হোসেন
- মানিকতলা: সুমন রায়চৌধুরী
- যাদবপুর: শ্যামল মণ্ডল
- দমদম: সুস্মিতা বিশ্বাস
- টালিগঞ্জ: মানস সিনহা রায়
- রাসবিহারী: আশুতোষ চট্টোপাধ্যায়
- বালিগঞ্জ: রোহন মিত্র
- কসবা: মহম্মদ জিশান আহমেদ
- কাশীপুর-বেলগাছিয়া: তারক পাল
- চুঁচুড়া: মইনুল হক
- হাসন: মিল্টন রশিদ
- বাগমুণ্ডি: নেপাল মাহাতো
- বালি: প্রিয়ঙ্কা চৌধুরী
- চাকুলিয়া: আলি ইমরান রামজ
- ইটাহার: অমল আচার্য
- হরিশ্চন্দ্রপুর: মোস্তাক আলম
- মালতিপুর: মৌসম নুর
- ডোমকল: শাহনওয়াজ বেগম
কিছু আসন এখনও আলোচনায় রেখে দিয়েছে কংগ্রেস। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার তারা কোনও জোট ছাড়াই এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। বুথ স্তরের কর্মীদেরই প্রার্থী হিসেবে তুলে ধরার কথা আগেই জানিয়েছিল দল।

