আসছেন মোদী, ‘জয় শ্রীরাম’ স্লোগানে ব্রিগেডমুখী লক্ষ লক্ষ গেরুয়া সমর্থক, ভিড় বাড়ছে হাওড়া–শিয়ালদহে

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজ্যে উত্তেজনা তুঙ্গে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী–সমর্থকেরা ট্রেন ও বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ভিড় ক্রমশ বাড়ছে।

সমর্থকদের মুখে একটাই স্লোগান— ‘জয় শ্রীরাম’। জেলা থেকে আসা কর্মীদের জন্য অস্থায়ী ক্যাম্পে প্রাতরাশের ব্যবস্থা করেছে বিজেপি। নদীপথে নৌকায় করেও কর্মীরা ব্রিগেডমুখী হয়েছেন।

ব্রিগেড ময়দানে ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি চেয়ার বসানো হয়েছে, পাশাপাশি দু’লক্ষেরও বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে। বিজেপির দাবি, জমায়েত সেই সংখ্যা ছাপিয়ে যাবে। ৩৫টি বড় স্ক্রিনও বসানো হয়েছে যাতে দূরদূরান্ত থেকে আসা সমর্থকেরা বক্তব্য শুনতে পারেন।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই সভা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি বাইরে থেকে লোক এনে সভা ভরানোর চেষ্টা করছে।

About The Author