মেয়ের বিচার পেতে হাতে ক্ষমতা চাই, পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভয়ার মা

আরজিকর হাসপাতালের চিকিৎসক অভয়া করের হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পাননি পরিবার। দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, মিছিল করেও কোনও সুরাহা হয়নি। এবার পরিবারের দাবি, “মেয়ের বিচার পেতে হলে হাতে ক্ষমতা প্রয়োজন।” সেই কারণেই তাঁরা রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভয়ার মা। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং অভয়ার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি।

পানিহাটি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন তীর্থঙ্কর ঘোষ (নির্মল ঘোষের পুত্র)। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছেন কলতান দাশগুপ্তকে, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। ফলে যদি অভয়ার মা সত্যিই বিজেপির প্রার্থী হন, তবে এই আসনটি নিঃসন্দেহে হেভিওয়েট লড়াইয়ে পরিণত হবে।

About The Author