রাজ্য বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ, নাম বদল ৩টি কেন্দ্রে

কলকাতা: রাজ্য বিজেপি পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল। পাঁচ কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা, তিন কেন্দ্রে বদল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যায় পাঁচটি কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্বে প্রার্থী বদলও করা হয়েছে।

এই তালিকায় কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়েছেন তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী থেকে অনুপম বিশ্বাস, দমদম উত্তর থেকে সৌরভ শিকদার, মধ্যমগ্রাম থেকে দলের পুরোনো কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়, এবং উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

About The Author