বিজেপি প্রার্থী ঘোষণার পরই রণক্ষেত্র! পার্টি অফিসে ভাঙচুর–আগুন, চাঞ্চল্য

আলিপুরদুয়ার: বিজেপির প্রার্থী ঘোষণার ব্যাপক উত্তেজনা! পার্টি অফিসে ভাংচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মীদের। পরই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তুলকালাম কাণ্ড।

সোমবার বিকেলে প্রার্থী হিসেবে পরিতোষ দাস–এর নাম ঘোষণা হতেই শহরের বিজেপি কার্যালয়ের সামনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। রাতের বেলায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চলে, চেয়ার–টেবিল থেকে শুরু করে একাধিক সামগ্রী ভেঙে ফেলা হয়। এমনকি কার্যালয়ের বাইরে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ অভিযোগ করেছেন, প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে অনেকেই পছন্দ করেননি। সংগঠনের ভেতরে তাঁর সঙ্গে সম্পর্ক সুবিধাজনক নয় বলেই জানা যায়। বিরোধী শিবিরের দাবি, শাসক দলের ইন্ধনেই এই অশান্তি ছড়ানো হয়েছে।

বিজেপি জেলা সভাপতি মিঠু দাস ঘটনাস্থলে পৌঁছন। রাজ্য কমিটির সহ সভাপতি দীপক বর্মন বলেন, “শাসক দলের ইন্ধন রয়েছে। ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভাতেই জয়ী হবে বিজেপি।” প্রার্থী ঘোষণার পরই আলিপুরদুয়ারে বিজেপির অন্দরেই অশান্তি, যা ভোটের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী ঘোষণার পরই দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন। প্রার্থী পছন্দ না হওয়ায় কর্মীদের ক্ষোভ।

About The Author