Election Breaking: বাংলায় ভোট দুই দফায়, গণনা ৪ মে; দিন ঘোষণা করল কমিশন

নয়াদিল্লি: ঘোষণা হয়ে গেল বাংলার ২৬-এর বিধানসভা ভোটের দিনক্ষণ। বাংলায় ভোট হবে দু’দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট। নির্বাচন কমিশন রবিবার আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল।

পশ্চিমবঙ্গে এবার ভোট হবে দুই দফায়। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।

প্রথম দফা ২৩ এপ্রিল: উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানদুই মেদিনীপুরে ভোট হবে।

২৯ এপ্রিল দ্বিতীয় দফা: নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলী, কলকাতা, হাওড়া, দক্ষিণউত্তর ২৪ পরগণা।

দ্বিতীয় দফায় বাকি দক্ষিণবঙ্গের আসনগুলিতে ভোট গ্রহণ হবে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।

তামিলনাড়ুতে এক দফায় ভোট হবে ২৩ এপ্রিল, গণনা একই দিনে অর্থাৎ ৪ মে। অসম, কেরল ও পুদুচেরিতেও এক দফায় ভোট হবে। কমিশন জানিয়েছে, পাঁচ রাজ্যে ভোট পরিচালনার জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় সাড়ে আট লক্ষ কর্মী। এছাড়া প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে।

সব মিলিয়ে বাংলার ভোট এবার দুই দফায় হলেও দেশের অন্য রাজ্যগুলিতে এক দফায় ভোট হবে। কমিশনের এই ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।

About The Author