বাংলাদেশে ফের প্রকাশ্যে হিন্দু যুবককে হ/ত্যা! ভরা বাজারে গু/লিতে ঝাঁজরা যুবক

বাংলাদেশে ফের এক সংখ্যালঘু হিন্দু যুবককে প্রকাশ্যে খুন! এই নিয়ে তিন সপ্তাহে পঞ্চম হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়াল সংখ্যালঘুদের মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ভরা বাজারে এক হিন্দু যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। যুবকের নাম রানা প্রতাপ (৪৪)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাজারে কেনাকাটা করার সময় হঠাৎই দুই ব্যক্তি এসে যুবককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আতঙ্কে বাজারে হুড়োহুড়ি পড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে হামলা বাড়ছে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই হত্যাকাণ্ডগুলি পরিকল্পিত এবং সংখ্যালঘুদের ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। তারা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, একের পর এক সংখ্যালঘু হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

গত তিন সপ্তাহে এটি পঞ্চম হত্যাকাণ্ড, যা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

About The Author