দীপু দাসের পর এবার খোকন দাস! বাংলাদেশে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নির্মমভাবে আক্রান্ত হন হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাস।
অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
খোকন দাস স্থানীয়ভাবে একটি ওষুধের দোকান ও মোবাইল ব্যাংকিং ব্যবসা চালাতেন। তাঁর স্ত্রী সীমা দাস জানিয়েছেন, পরিবারের কারও সঙ্গে কোনও বিরোধ ছিল না। হঠাৎ এই হামলার কারণ তাঁরা বুঝতে পারছেন না।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলি বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক মহলেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার জানিয়েছিল, সংখ্যালঘুদের সুরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাস্তবে বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে।
Disclaimer: Strictly for public awareness. We do not endorse or support any form of violence or inhuman acts.

