Bangladesh Election: হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপি নেতা সারজিস আলমকে হারিয়ে এগিয়ে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজারের বেশি ভোট, সারজিস আলম পেয়েছেন ২০ হাজারের কিছু বেশি।

বৃহস্পতিবার রাতে পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।

এই ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপি শিবিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে, অন্যদিকে এনসিপি সমর্থকরা ফলাফলের পূর্ণাঙ্গ ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে শুক্রবার।

NB: চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরেই নিশ্চিত হবে কে বিজয়ী।

About The Author