ভোটের মুখে বিজেপিতে যোগ দেবেন অরিজিৎ? জল্পনায় তোলপাড় বিনোদন জগৎ

কলকাতা: গান ছেড়ে তবে কি রাজনীতির ময়দানে ঝাপাবেন অরিজিৎ সিং? হঠাৎই প্লেব্যাক কেরিয়ারে ইতি টেনে দিয়েছেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। দু’দিন আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে তিনি লক্ষ লক্ষ ভক্তকে বিস্মিত করেছেন। সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় তাঁর এই অবসর ঘোষণায় বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এই ঘোষণার পরই শুরু হয়েছে নতুন জল্পনা—অরিজিৎ কি রাজনীতিতে পা রাখতে চলেছেন? সূত্রের খবর, তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা করছেন। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁর হঠাৎ অবসর ঘোষণার সঙ্গে এই রাজনৈতিক জল্পনা মিলিয়ে এখন আলোচনা তুঙ্গে।

তবে অরিজিৎ নিজে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত তিনি। রাজনীতি নিয়ে প্রকাশ্যে খুব কমই সরব হয়েছেন। তবে আরজিকর আন্দোলনের সময় তিনি প্রতিবাদী গান বেঁধেছিলেন, যা আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল।

রাজনৈতিক মহল মনে করছে, যদি সত্যিই অরিজিৎ বিজেপিতে যোগ দেন, তবে তা সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলবে। আপাতত তাঁর নীরবতা জল্পনাকে আরও বাড়িয়ে তুলছে। সংবাদ মাধ্যমের একাংশ এই নিয়ে হইচই করার সুযোগ হাতছাড়া করেনি।

About The Author