বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গী হয়ে কলকাতার অলোকা এখন আমেরিকায় শান্তির দূত!

টেক্সাস–ওয়াশিংটন: ‘অলোকা দ্য পিস ডগ!’ কলকাতার রাস্তায় জন্ম নেওয়া পথকুকুর আজ আমেরিকার মানুষের কাছে শান্তির প্রতীক।

চারপেয়েটির নাম অলোকা। বর্তমানে ১৯ জন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে ২,৩০০ মাইল দীর্ঘ শান্তি পদযাত্রায় অংশ নিচ্ছে সে। গত ২৬ অক্টোবর টেক্সাস থেকে শুরু হয়েছে এই পদযাত্রা।

আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে গিয়ে শেষ হবে। পথে পথে অলকার উপস্থিতি নজর কাড়ছে আমেরিকার সাধারণ মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, যা ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।

অলকার গল্পও অনন্য। কয়েক মাস আগে বুদ্ধগয়া ও সারনাথ ভ্রমণে আসা ভিক্ষুদের সঙ্গে কলকাতার রাস্তায় তার পরিচয় হয়। কৌতূহলবশত হাঁটতে শুরু করে তাদের সঙ্গে, তারপর আর সঙ্গ ছাড়েনি। ঠান্ডা–গরম–প্রতিকূল পরিবেশে মানিয়ে নিয়ে ভিক্ষুদের সঙ্গে পথ চলতে থাকে। ভিক্ষুরাই তার নাম দেন ‘অলকা’, পালি ভাষায় যার অর্থ ‘আলো’।

ভারত ছাড়ার সময়ও ভিক্ষুরা তাকে ফেলে যেতে চাননি। নিয়ম মেনে তাকে সঙ্গে নিয়েই আমেরিকা নিয়ে যান। তাঁদের কথায়, “ও এখন আমাদের পরিবারের সদস্য। সারা জীবন থাকবে আমাদের সঙ্গে।” অলকার কপালে থাকা সাদা দাগকে তাঁরা শান্তির প্রতীক বলে মনে করেন।

About The Author