‘আঙুল নামিয়ে কথা বলুন’, মুখ্য নির্বাচন কমিশনারকে ধমক অভিষেকের!

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। বৈঠকের সময় কমিশনার আঙুল তুলে কথা বললে অভিষেক পাল্টা বলেন, “আঙুল নামিয়ে কথা বলুন। আপনি মনোনীত, আমি নির্বাচিত জনপ্রতিনিধি।”

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায়, আর তা হচ্ছে কমিশনের অফিস থেকেই। তাঁর দাবি, এক কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিস্ক্রেপেন্সির তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

অভিষেক প্রশ্ন তোলেন, বাংলার এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। তিনি বলেন, “তাদের মধ্যে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী—তালিকা প্রকাশ করা উচিত। না হলে বাংলাকে বদনাম করার জন্য ক্ষমা চাইতে হবে।”

তৃণমূলের অভিযোগ, কমিশন সিলেক্টিভলি বাংলাতেই মাইক্রো অবজারভার বসাচ্ছে। অভিষেক আরও দাবি করেন, থার্ড পার্টি এজেন্সি নিয়ে কমিশন স্বচ্ছ নয়। তিনি বলেন, “আমি যদি মিথ্যে বলি, আড়াই ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন।”

About The Author