‘বিজেপিকে সামাজিকভাবে বয়কট করুন’, ধর্না মঞ্চ থেকে আহ্বান অভিষেকের

কলকাতা: ধর্না মঞ্চ থেকে বিজেপিকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানালেন তিনি।

রাজ্যের ভোটের আবহে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করলেন। শুক্রবার তৃণমূলের ধর্না কর্মসূচী ছিল। সেই মঞ্চ থেকেই অভিষেক বলেন, “এবারে নো ভোট টু বিজেপি নয়, বিজেপিকে সামাজিকভাবে বয়কট করুন।”

কেন্দ্রীয় সংস্থার প্রসঙ্গে অভিষেকের অভিযোগ, “তোমার কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, বিচার বিভাগের একাংশ, তোমার কাছে রাজ্যপাল— সবই আছে। তবুও বাংলা দখল করতে পারছ না। বিয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে, ক্যাটারার থালা, ঠাকুরমশায় থালা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পাত্রী নেই, পাত্র নেই। কী করে বিয়ে হবে?”

তিনি আরও বলেন, “তৃণমূলের কাছে কিছু নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আর বাংলার ১০ কোটি মানুষ রয়েছেন। বাকিটা তৃণমূলকর্মীরা মাঠে বুঝে নেবেন।”

বিজেপির রথযাত্রাকে কটাক্ষ মমতা-অভিষেকের: ‘ম্যাটাডোর’ ও ‘ফাইভ স্টার হোটেল’

রাজ্যের ভোটের আবহে বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রথ তো নয়, ম্যাটাডোর।” তিনি আরও যোগ করেন, “জগন্নাথদেবের রথ দেখেছি, মহাভারতে শ্রীকৃষ্ণ-অর্জুনের রথের কথা শুনেছি। দেবদেবীর রথের কথা শুনেছি। কিন্তু ফাল্গুন মাসে রথযাত্রা এবার প্রথম দেখলাম। আসলে বিজেপির মাটিতে পা পড়ছে না। বিজেপির জমিদাররা রথে চড়বে, তৃণমূল থাকবে পথে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করে বলেন, “না, না। ওটা ফাইভ স্টার হোটেল। ওখানে সব আছে।”

অভিষেক আরও অভিযোগ করেন, “মোদী সরকার বলছে ৫২ লক্ষ বাড়ি দিয়েছে। আসলে এক পয়সাও দেয়নি। আমাদের সরকারই দিয়েছে। কেন্দ্রের দেওয়ার কথা ছিল ৬০ শতাংশ টাকা, কিন্তু দিয়েছে আমাদের সরকার।” মমতা বলেন, “আমরা দিয়েছি ১ কোটি ২০ লক্ষ বাড়ি।” অভিষেক যোগ করেন, “আমি এক বছরের কথা বলেছি— ৩২ লক্ষ। মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, বাংলায় কত বাড়ি দিয়েছে।”

এছাড়া অভিষেক বিজেপিকে আক্রমণ করে বলেন, “তোমার কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, বিচার বিভাগের একাংশ, রাজ্যপাল— সব আছে। তবুও বাংলা দখল করতে পারছ না। তৃণমূলের কাছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার ১০ কোটি মানুষ।” তিনি ‘বয়কট বিজেপি’ স্লোগানও তোলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্যের প্রসঙ্গে অভিষেক বলেন, “সৌরভ যদি দালাল হন, তবে ২০২১ সালে অমিত শাহ কেন তাঁর বাড়িতে গিয়ে লুচি-আলুর দম খেলেন?”

About The Author