স্ক্রিপটেড হামলা? FIR নেই, রাতেই ছাড়া পেল অনুব্রতের ‘হামলাকারী’ তিন যুবক

অনুব্রত মণ্ডলের সামনে দলীয় কার্যালয়ে ভাঙচুর, হুমকি ও বিক্ষোভ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কিন্তু ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আটক তিন যুবককে ছেড়ে দেয় পুলিশ। কারণ, অনুব্রত মণ্ডল বা তাঁর দল গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার সিউড়ির দলীয় কার্যালয়ে ঢুকে আকাশ দেবনাথ, বান্টি রাজবংশী এবং ঋষভ গোর নামে তিন যুবক বিক্ষোভ দেখান বলে অভিযোগ। অনুব্রতকে সামনে বসিয়েই ভাঙচুর চালানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি তাঁর পাঞ্জাবির কলারও ধরা হয়। কাচ ভেঙে অনুব্রতের মুখেও আঘাত লাগে।

ঘটনার পর তিনজনকে আটক করলেও রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়নি বলে দাবি। আর সেই কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রকাশ্য ভাঙচুরের পরও কেন আইনি পদক্ষেপ নেওয়া হল না? বিরোধীদের একাংশের দাবি, ঘটনার নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। FIR না হওয়ায় পুরো ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধছে বীরভূমের রাজনৈতিক মহলে।

About The Author