‘জয় মাতা দি’ লিখলেই আইফোন! ব্যবসায়ীর ঘোষণায় চমকে নেটদুনিয়া

মানতে হবে একটা শর্ত! iPhone 18 বাজারে আসতেই বিনামূল্যে আইফোন বিতরণের ঘোষণা অমৃতসরের ব্যবসায়ী রাকেশ ত্রেহান-এর।

আইফোন পেতে হলে শুধু লিখতে হবে ‘জয় মাতা দি’। আর তাতেই বিনামূল্যে মিলতে পারে নতুন আইফোন। এমনই অভিনব ঘোষণায় চমকে গিয়েছেন নেটিজেনরা।

অমৃতসরের ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাকেশ ত্রেহান, যিনি ‘রাজা ডি কিং’ নামে পরিচিত, জানিয়েছেন ২২ সেপ্টেম্বর চণ্ডীগড় ও মোহালিতে একটি বিশেষ ‘আইফোন লঙ্গর’-এর আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষের মধ্যে আইফোন ১৭ ও আইফোন ১৮ বিতরণ করা হবে।

প্রক্রিয়াটিও বেশ অভিনব। এই উদ্যোগের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে ‘জয় মাতা দি’ লিখে পাঠাতে হবে। সেখান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় বিজয়ীদের বেছে নেওয়া হবে এবং তাঁদের হাতে তুলে দেওয়া হবে ফোন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০টি আইফোন ১৭-এর অর্ডার দেওয়া হয়েছে। মোট প্রায় এক হাজার ফোন বিতরণের পরিকল্পনা রয়েছে। এর আগে ‘পেট্রোল লঙ্গর’ এবং ৫০০ টাকার নোট বিলির মতো কর্মকাণ্ডের জন্যও আলোচনায় এসেছিলেন রাকেশ ত্রেহান।

About The Author