সাধু বেশে ভণ্ডামি! কিশোরীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আশ্রমের মহারাজ

আশ্রমে থাকা এক তরুণীর সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত আশ্রমের মহারাজ! ঘটনার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারির সময় স্থানীয়দের তরফ থেকে ‘ভণ্ডামো ভণ্ডামো’ বলে প্রতিবাদ করতে শোনা যায়। 

কোচবিহারের সিতাই সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে একটি আশ্রমে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, আশ্রমের মহারাজ জ্ঞানানন্দ আশ্রমে থাকা এক তরুণীর সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত ছিলেন। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে।

রবিবার আশ্রমের সামনে বিক্ষোভ শুরু হয়। মহারাজকে গ্রেপ্তারের দাবি ওঠে। শেষপর্যন্ত পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

আশ্রমে আরও কয়েকজন সন্ন্যাসী ও আশ্রমিক থাকেন। সেখানে দুস্থ পরিবারের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। অভিযোগ, সেই পরিবেশেই মহারাজের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে।

যদিও ভিডিওটির সত্যতা সংবাদমাধ্যম যাচাই করেনি, তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

About The Author