হিন্দু হয়ে যদি মুসলিমমুক্ত ভারতের কথা ভাবে, তবে সে আসল হিন্দু নয়: RSS চিফ

“যদি কোনও হিন্দু ভাবে যে ভারতে মুসলিম থাকা উচিত নয়, তবে সে হিন্দু’ই নয়।” নিউ ইয়র্কে এক আলোচনায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন RSS প্রধান মোহন ভাগবত।

নিউ ইয়র্কে এক বহুধর্মীয় আলোচনায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি সরাসরি সেই প্রশ্নের উত্তর দেন, যা তাঁকে বারবার করা হয়—“হিন্দু রাষ্ট্র বললে মুসলিমদের কী হবে?”

ভাগবত বলেন, “যদি কেউ নিজেকে হিন্দু বলতে চান, তবে তাঁকে বিশ্বাস করতে হবে যে সব পথ একই লক্ষ্যে পৌঁছায়। প্রতিটি মানুষের মর্যাদা আছে, মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই।”

তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, মুসলিম ভাইয়েরা তাঁকে প্রশ্ন করেছিলেন—“আপনারা হিন্দু সংগঠন, হিন্দু রাষ্ট্র বলেন, আমাদের মুসলিমদের কী হবে? আমাদের তাড়িয়ে দেবেন?” ভাগবত উত্তর দেন, “না, সেটাই হিন্দুত্ব নয়।”

তিনি আরও যোগ করেন, “যদি কোনও হিন্দু ভাবে যে ভারতে মুসলিম থাকা উচিত নয়, তবে সে হিন্দু থাকবে না।”

ভাগবত উদাহরণ দেন ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে ভয়াবহ বিমান দুর্ঘটনার, যেখানে অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তিনি বলেন, RSS স্বয়ংসেবকরা সেখানে প্রথম পৌঁছে আহতদের সেবা করেন এবং মৃতদের শেষকৃত্যের ব্যবস্থা করেন, কোনও ভেদাভেদ না করে।

About The Author