মৃত সন্তানকে ৬ দিন ধরে জলে ভাসিয়ে রাখল মা ডলফিন

মৃত সন্তানকে ডুবতে না দিয়ে টানা ৬ দিন ধরে জলে এগিয়ে নিয়ে গেল মা ডলফিন। সন্তানহারা এক মায়ের কাণ্ড দেখে চোখ ভিজল দুনিয়ার। মা তো মাই হয়, সন্তান হারানোর যন্ত্রণা যে কি তা সেই বোঝে।

অস্ট্রেলিয়ার লেশেনল্ট এস্টুয়ারিতে এক মা ডলফিনের আচরণে আবেগে ভেসেছে বিশ্ব। মৃত সন্তানকে ডুবতে না দিয়ে টানা ৬ দিন ধরে জলে ভাসিয়ে নিয়ে চলেছে মা ডলফিন।

ভিডিওতে দেখা যায়, মা ডলফিনটি মৃত বাচ্চাকে ঠেলে নিয়ে যাচ্ছে, যাতে সেটি জলে ডুবে না যায়। কখনও মাথায়, কখনও পিঠের ওপর ভর দিয়ে বাচ্চাটিকে ভাসিয়ে রাখছে সে।

মা ডলফিনের এই আচরণে স্পষ্ট, সন্তান হারানোর যন্ত্রণা ডলফিনও বোঝে। গবেষকরা বলছেন, ডলফিনদের মধ্যে এমন মাতৃত্ববোধ ও শোকপ্রকাশের ঘটনা বিরল নয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই লিখেছেন, “মা তো মা-ই হয়। সন্তান হারানোর যন্ত্রণা যে কী, তা একমাত্র মা-ই বোঝে।”

এই হৃদয়বিদারক দৃশ্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মা ডলফিনের এই আচরণ আবারও প্রমাণ করল, প্রাণীজগতে মাতৃত্বের আবেগ গভীর ও সর্বজনীন।

About The Author