অভিষেককে ‘খুনি’ বলায় মদনকে ১০ কোটি টাকার আইনি নোটিস

কলকাতা: ‘অভিষেক একজন খুনি, সুপারি দিয়ে খুন করান, টাকা দিয়ে খুন করান’, একুশে জুলাইয়ের প্রাক্কালে লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই মন্তব্য করায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ।

সোমবার রাতে সমাজমাধ্যমে লাইভে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খুনি’, ‘সুপারি দিয়ে খুন করান’ বলে আক্রমণ করেন। এর পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মদনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠান।

নোটিসে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই রাত ৯টা ৪০ থেকে ১০টা পর্যন্ত মদনের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভ করা হয়। সেখানে ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় অভিষেককে নিয়ে একাধিক অবমাননাকর মন্তব্য করেন তিনি। অভিষেকের দাবি, এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বলা হয়েছে।

ভিডিওর শেষে মদনকে বলতে শোনা যায়, “অ্যানিথিং মোর?”—যা নোটিসে উল্লেখ করে বলা হয়েছে, পরিকল্পিতভাবে অভিষেকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মদন মিত্র মমতা তৃণমূল থেকে সরে ঋতব্রত তৃণমূলে সামিল হয়েছেন। ঋতব্রত শিবিরের তৃণমূলকে বিসি, বালিশচাটা বলার নিদান দিয়েছেন অভিষেক। 

About The Author