দিল্লিতে এনইইটি-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি লাঠিচার্জ। প্রতিবাদে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক।
তিনি জানিয়েছেন, সংসদে যুবনেতাদের প্রবেশাধিকার না দেওয়া পর্যন্ত বা হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত অনশন চলবে।
ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক মাধ্যমে তাঁর হাতে লেখা একটি নোট প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর নির্মম লাঠিচার্জ দেখে তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, সংসদে যুবনেতাদের প্রবেশাধিকার দেওয়া হোক অথবা তাঁকে হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হোক।
তিনি আরও জানিয়েছেন, সরকার যেন শিক্ষামন্ত্রীর দায় নির্ধারণ করে। একইসঙ্গে তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেছেন এবং আগামী দিনেও শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বৈঠক করেন। আন্দোলনকারীরা লিখিতভাবে তাঁদের দাবি সরকারের কাছে তুলে ধরেছেন।

