মোদীর সফরের আগে বিস্ফোরক উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী

বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে বড়সড় নিরাপত্তা ত্রুটি ধরা পড়ল। তাঁর গন্তব্যস্থলের মাত্র তিন কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে একাধিক জেলাটিন স্টিক গোছের বিস্ফোরক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার খবর, বিস্ফোরক উদ্ধারের পরই তদন্তে নেমে পড়ে পুলিশ। প্রাথমিকভাবে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার জন্য বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে কড়া জবাবদিহি করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের আগে এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ব্যর্থতা বলে মনে করছে প্রশাসনিক মহল। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে এত বড়সড় গাফিলতি কীভাবে ঘটল।

About The Author