রাজ্যে ইদের ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। আগে ঘোষণা করা হয়েছিল ২৬ ও ২৭ মে ছুটি থাকবে ‘ইদ-উল-জোহা’র দিন ও তার আগের দিন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের ইদ পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার।
ফলে পূর্ববর্তী বিজ্ঞপ্তি আংশিক সংশোধন করে সরকার জানিয়েছে—২৬ ও ২৭ মে আর ছুটি থাকবে না, ওই দুই দিন সব সরকারি অফিস, প্রতিষ্ঠান ও দপ্তর খোলা থাকবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ মে বৃহস্পতিবারই একমাত্র সরকারি ছুটি থাকবে ইদের জন্য।
এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও প্রশাসনের বক্তব্য, ধর্মীয় উৎসবের প্রকৃত তারিখ অনুযায়ী ছুটি নির্ধারণ করাই নিয়ম।

