সীমান্তে জমি মাপতে গিয়ে বিএসএফ-বিজিবি মুখোমুখি

সীমান্ত সিলের কাজ শুরু হতেই উত্তেজনা! জমি মাপতে গিয়ে বিএসএফ-বিজিবি মুখোমুখি। মেখলিগঞ্জের তিনবিঘা করিডরে ভারত-বাংলাদেশ সীমান্তে জমি মাপার কাজ শুরু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ ও বিজিবি।

জমি মাপার কাজ চলাকালীন বাধা দিতে আসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর জবাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে কাজ চালিয়ে যায়।

বিকেলের দিকে দুই দেশের বাহিনী কার্যত মুখোমুখি অবস্থানে চলে আসে। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষ সতর্ক অবস্থান নেয়, তবে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে এবং সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই বিএসএফ-কে জমি হস্তান্তর করে সীমান্ত সিল করার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক মহল বলছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ, তবে প্রতিবেশী দেশের আপত্তি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

About The Author