Saayoni Ghosh: ‘এই ঘোষ ভয় পায় না’, সোশ্যাল মিডিয়ায় কাদের হুঁশিয়ারি দিলেন সায়নী?

কলকাতা: ‘এই ঘোষ ভয় পায় না’: ফ্ল্যাট বিতর্কে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি সায়নীর

সেভেন ট্যাঙ্কস রোডের ফ্ল্যাট বিতর্কে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ফের সরব। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের নামে যৌথভাবে একটি ফ্ল্যাট রয়েছে। এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে সায়নী স্পষ্ট জানিয়েছেন, ওই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা প্রমাণে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। সায়নীর বার্তা— “এই ঘোষকে ভয় দেখানো যাবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংসদ আরও বলেন, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং রাজনীতির মাধ্যমে কোনও অপ্রত্যাশিত লাভ করেননি। তাঁর সমস্ত সম্পত্তির খতিয়ান নির্বাচনী হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে, যা জনসাধারণ যাচাই করতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে সায়নী জানান, ভয় দেখিয়ে তাঁকে চুপ করানো যাবে না। রাজনৈতিক মহলের মতে, পুরসভার নোটিসকে হাতিয়ার করে বিরোধীরা শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছিল। তবে সায়নী ঘোষের সরাসরি প্রতিক্রিয়া বিতর্ককে অন্য মাত্রায় নিয়ে গেছে।

About The Author