বিয়েবাড়ির ডিজের ‘অত্যাচারে’ ১৪০টি মুরগির মৃত্যু, থানায় FIR ফার্ম ব্যবসায়ীর!
উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় এক অদ্ভুত অভিযোগ সামনে এল। এনডিটিভি-র খবর অনুযায়ী, স্থানীয় এক বিয়েবাড়ির ডিজে রাতের বেলা এত জোরে গান বাজান যে পাশে থাকা পোল্ট্রি ফার্মে ১৪০টি মুরগি মারা যায়। ওই ফার্মের মালিক সাবির আলি অভিযোগ করেছেন, ডিজের উচ্চ শব্দে আতঙ্কিত হয়েই মুরগিগুলি হঠাৎ ছটফট করতে শুরু করে এবং একসঙ্গে মারা যায়। তিনি ইতিমধ্যেই এই নিয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ডিজে অপারেটর কবি যাদব-এর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে, শব্দের মাত্রা অনুমোদিত সীমা ছাড়িয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শব্দে পাখি ও প্রাণীর শরীরে তীব্র চাপ তৈরি হয়, যা কখনও কখনও হৃদরোগজনিত মৃত্যুর কারণ হতে পারে।

