ট্রাম্পের হুমকির মুখে বিদ্যুৎকেন্দ্র রক্ষায় মানব বন্ধন ইরানবাসীর

আজ রাতেই সব শেষ! ট্রাম্পের চরম হুঁশিয়ারি পর এখনও অনড় ইরান। মঙ্গলবার রাত ৮টা পরই বড় সড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর ইরানে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলার আশঙ্কায় সাধারণ মানুষ পথে নেমে মানব বন্ধন গড়ে তুলেছেন।

ট্রাম্প লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা শেষ হয়ে যাবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই হবে।” হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে চাপ দিয়েই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই নির্দেশ না মানলে ইরানের “প্রতিটি” বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সেতুর ওপর একযোগে ব্যাপক বোমাবর্ষণ করা হবে। তিনি সোমবার বলেন, চার ঘণ্টার মধ্যে এই পরিকাঠামোগুলোকে এমন ভাবে গুঁড়িয়ে দেব যাতে সেগুলি আর কখনও ব্যবহারের যোগ্য না থাকে। জানা গেছে, ইতিমধ্যেই খার্গ দ্বীপ এবং ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় মার্কিন হামলা হয়েছে।

তেহরানসহ একাধিক শহরে হাজার হাজার মানুষ বিদ্যুৎকেন্দ্রের চারপাশে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাঁদের দাবি, “বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হলে গোটা দেশ অন্ধকারে ডুবে যাবে।” এই মানব বন্ধন আন্দোলন আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানবাসীর এই পদক্ষেপ শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার বার্তা।

About The Author