কলকাতায় হামলা চালাবে পাকিস্তান? ৭১-এর কথা স্মরণ করালেন রাজনাথ

কলকাতা: কলকাতায় হামলা চালাবে পাকিস্তান? ৭১-এর কথা স্মরণ করালেন রাজনাথ। ‘৫৫ বছর আগে দু’টুকরো করে দিয়েছিলাম, মনে পড়ে?’ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক হুমকির জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর তীব্র সতর্কবার্তা।

মঙ্গলবার ভোট প্রচারে বাংলায় এসেছিলেন রাজনাথ। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, “৫৫ বছর আগে পাকিস্তানকে দু’টুকরো করে দিয়েছিলাম, মনে আছে তো?” তাঁর ইঙ্গিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে, যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল।

রাজনাথ সিং আরও বলেন, ভারত শান্তি চায়, কিন্তু যদি পাকিস্তান কোনও ধরনের উস্কানি বা সামরিক ‘মিসঅ্যাডভেঞ্চার’ চালায়, তবে তার জবাব হবে কঠোর। তিনি স্পষ্ট বার্তা দেন যে ভারতীয় সেনা ও সরকার দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করবে না।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতায় হামলার হুমকির পরিপ্রেক্ষিতেই রাজনাথ সিংয়ের এই মন্তব্য এসেছে। ভারতীয় রাজনৈতিক মহল মনে করছে, এটি পাকিস্তানকে কূটনৈতিক ও সামরিকভাবে সাবধান করার কৌশল।

About The Author