পুলিশের গাড়িতে তৃণমূল নেতা! থানার আইসিকে সাসপেন্ড করল কমিশন

পুলিশের গাড়িতে পুর চেয়ারম্যানকে পৌঁছে দেওয়ার অভিযোগ। ভিডিও প্রকাশ্যে আসতেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।

প্রথম দফার ভোটের জন্য সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন দুপুরে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, নৈহাটি থানার আইসি মহাবীর বেরা নিজেই তাঁকে পৌঁছে দেন। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

বিজেপি নেতা অর্জুন সিং ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করেন, “নির্বাচন কমিশন চেষ্টা করছে পুলিশকে নিরপেক্ষ রাখতে, কিন্তু অভ্যাস বদলায় না।” তিনি কমিশনের কাছে অভিযোগ জানান।

এরপরই নির্বাচন কমিশন নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করে। কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভোট প্রক্রিয়ায় কোনও পক্ষপাত বা প্রশাসনিক সুবিধা গ্রহণ বরদাস্ত করা হবে না।

About The Author