কলকাতা: ভোটমুখী বাংলা দখলে তৎপরতা! ভোট উপলক্ষে ১৫ দিন এরাজ্যেই থাকব, বিজয় সংকল্প সভা থেকে ‘বড় ঘোষণা’ #AmitShah-র
ভোটের আগে ভবানীপুরে জনসভা থেকে বাংলার ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “নির্ভয়ে ভোট দিন, কোনও গুন্ডা আটকাতে পারবে না। টিএমসিকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে।”
শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ দিন তিনি বাংলায় থেকে প্রচার চালাবেন। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং বাংলায় পরিবর্তনের ডাক দেন।
তিনি আরও বলেন, “২০১৪ সাল থেকে যারা মোদীজির উপর বিশ্বাস রেখেছেন, তারা পরিবর্তন দেখেছেন। এবার বাংলায়ও পরিবর্তন আসবে।” ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সমর্থন করার আহ্বান জানান তিনি।

