জলপাইগুড়ি, কোচবিহার জেলার ৭ জন BDO সহ, বাংলার ৮৩ BDO এবং ERO-কে বদলে দিল নির্বাচন কমিশন।
ভোটের আগে একধাক্কায় ৮৩ জন BDO ও ১৪ জন ERO বদল করল কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি রদবদল হয়েছে পূর্ব মেদিনীপুরে (১৪ জন) এবং দক্ষিণ ২৪ পরগনায় (১১ জন)।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী বদল হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ব্লক:
কোচবিহার: দিনহাটা ২, কোচবিহার ১, হলদিবাড়ি
জলপাইগুড়ি: ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মালবাজার
উত্তর দিনাজপুর: গোয়ালপোখর ১
দক্ষিণ দিনাজপুর: কুমারগঞ্জ
মালদহ: কালিয়াচক ১, রতুয়া ১ ও ২, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর ১ ও ২
মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ ১ ও ২, ভগবানগোলা ১, রানিনগর ২
নদিয়া: তেহট্ট ২, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর ২, রানাঘাট ১ ও ২
উত্তর ২৪ পরগনা: গাইঘাটা, সন্দেশখালি ২, বারাকপুর ১, বারাসত ১, হাবড়া ১
রাজারহাট: বিডিও বদল

