বাংলাদেশে IPL সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নিল তারেক সরকার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা। বাংলাদেশে অবশেষে তুলে নেওয়া হলো আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, “আইপিএল সম্প্রচারে আর কোনও বাধা নেই। খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেলাতে চাই না।”

জানুয়ারি মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকার কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্কের জেরে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর ফলে ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর প্রথমবার বাংলাদেশে টিভি ও ডিজিটাল মাধ্যমে ম্যাচ দেখা বন্ধ হয়ে যায়।

কিন্তু বয়কটের কারণে বাণিজ্যিক ক্ষতি ও দর্শকদের চাপ বুঝে নতুন প্রশাসন ইউ-টার্ন নিল। এখন থেকে স্থানীয় টিভি চ্যানেল বা সম্প্রচারকারী সংস্থা আবেদন করলে আইপিএল দেখাতে পারবে। ফলে ২০২৬ সালের ১৯তম আসর থেকেই বাংলাদেশি দর্শকরা আবারও সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।

About The Author