অন্তঃশুল্ক কমল প্রতি লিটারে ১০ টাকা! পেট্রোল-ডিজেলের দাম কমবে কি?

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। এর ফলে পেট্রলের ক্ষেত্রে শুল্ক কমে দাঁড়াল ৩ টাকা, আর ডিজেলের উপর কোনও শুল্কই থাকছে না ।

তবে প্রশ্ন হচ্ছে, দাম কি সত্যিই কমবে? বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় দেশীয় তেল বিপণন সংস্থাগুলি (OMC) প্রতি লিটার পেট্রল ও ডিজেলে প্রায় ৪৮.৮ টাকা লোকসান করছে। ফলে শুল্ক কমানোর সুবিধার বড় অংশ তারা নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবহার করবে।

অর্থাৎ সাধারণ ভোক্তার জন্য দাম কমার সম্ভাবনা খুবই সীমিত। তাই এখনই খুশি হওয়ার কিছু নেই। ভোটের আগে ভাওতা বলছেন, বিরোধীরা। প্রসঙ্গত, গত সপ্তাহেই নায়ারা এনার্জি প্রতি লিটার পেট্রলে ৫ টাকা ও ডিজেলে ৩ টাকা দাম বাড়িয়েছে। এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। এই অবস্থায় শুল্ক হ্রাস মূলত সংস্থাগুলির আর্থিক চাপ কমাবে, কিন্তু পাম্পে গিয়ে ভোক্তার পকেট হালকা হওয়ার চাপ তেমন কমবে না।

About The Author